Authority

About

Academic

Divisions

Center/Cell/Wing

Regional Center

Results

Notice

Journal

বাউবির বিএ/বিএসএস প্রোগ্রামের পরীক্ষা- ২০২৪ এর অটোপাশ সংক্রান্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তি       ||    Corrected Exam schedule of BA, BSS and LLB (Hons) Program (Term 232, 241 & 242)       ||    

News and Events





News & Event Title Picture

বাউবিতে “মেধাস্বত্ব অধিকার” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ( May 12, 2025 )


বিশ্ব মেধাসত্ত্ব দিবস উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আজ ১২ মে ২০২৫ তারিখ সোমবার সকাল ১০:০০ টায় “মেধাস্বত্ব অধিকার” বিষয়ক এক সেমিনার গাজীপুর ক্যাম্পাসে সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রের লেকচার গ্যালারীতে অনুষ্ঠিত হয়। বাউবির ইনস্টিটিশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত সেমিনারের উদ্বোধন করেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম। ... Read More

বাউবি’র বরিশাল আঞ্চলিক কেন্দ্রে “শিক্ষার্থীদের সেবা সহজীকরণ ও সেবার গুণগতমান নিশ্চিতকরণ” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ( May 11, 2025 )


বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এর প্রত্যক্ষ নির্দেশনায় ইনস্টিটিশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত “শিক্ষার্থীদের সেবা সহজীকরণ ও সেবার গুণগতমান নিশ্চিতকরণ” বিষয়ক দিনব্যাপি তৃতীয় কর্মশালা আজ ১০ মে ২০২৫ তারিখ বাউবির বরিশাল আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ... Read More

বাউবিতে “নার্সারি ম্যানেজমেন্ট ও কর্তব্য নিষ্ঠা” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ( May 7, 2025 )


বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর গাজীপুর ক্যাম্পাসে কেন্দ্রীয় সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে লেকচার গ্যালারীতে আজ ০৭ মে ২০২৫ তারিখ বুধবার সকাল ৯:৩০ টায় “নার্সারি ম্যানেজমেন্ট ও কর্তব্য নিষ্ঠা” বিষয়ক দিনব্যপি এক প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন, বাউবির প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস পিএইচডি। ... Read More

বাউবিতে “বাংলাদেশে মিশ্র টেকনিক্যাল এবং পেশাগত শিক্ষা ও প্রশিক্ষণ এর উপর স্টেকহোল্ডারদের পরামর্শ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ( May 5, 2025 )


কমনওয়েলথ এডুকেশনাল মিডিয়া সেন্টার ফর এশিয়া (CEMCA)/ কমনওয়েলথ অব লার্নিং (COL), কানাডা এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর যৌথ উদ্যোগে “বাংলাদেশে মিশ্র টেকনিক্যাল এবং পেশাগত শিক্ষা ও প্রশিক্ষণ এর উপর স্টেকহোল্ডারদের পরামর্শ” শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান আজ ০৫ মে ২০২৫ তারিখ সোমবার, সকাল ১০:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে কেন্দ্রীয় কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। ... Read More

শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ জোরদারে "জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ( May 3, 2025 )


দেশের শিক্ষার্থীদের পেশাগত ও কারিগরি দক্ষতা বৃদ্ধি, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ শক্তিশালীকরণ এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে" প্রধান উপদেষ্টার কার্যালয়ের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মধ্যে ... Read More

বাউবিতে" ক্রিয়েটিভ পাবলিশিং এন্ড ভিজুয়াল কনটেন্ট" বিষয়ক প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত ( Apr 30, 2025 )


বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ২৭ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ‘‘ক্রিয়েটিভ পাবলিশিং এন্ড ভিজুয়াল কনটেন্ট’’ বিষয়ক প্রশিক্ষণ প্রোগ্রাম আজ ৩০ এপ্রিল ২০২৫ তারিখ বুধবার শেষ হয়। ... Read More

সোনালী ব্যাংক পিএলসি ও বাউবির মধ্যে শিক্ষার্থীদের অনলাইনে ফি জমাকরণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর ( Apr 27, 2025 )


বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিভিন্ন একাডেমিক প্রোগ্রামের শিক্ষার্থীদের সকল ধরনের নির্ধারিত ফি/চার্জ আদায়ের জন্য সোনালী ব্যাংক পিএলসির আওতায় সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি জমাকরণ কার্যক্রম শুরু করার লক্ষ্যে আজ ২৭ এপ্রিল ২০২৫ তারিখ রবিবার বিকাল ৩:৩০ টায় বাউবি উপাচার্যের ... Read More

বাউবি এসএসসি ভর্তি পরীক্ষা-২০২৫ কেন্দ্র পরিদর্শনে মাননীয় উপাচার্য মহোদয় ( Apr 26, 2025 )


বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এসএসসি প্রোগ্রামে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আজ ২৬ এপ্রিল ২০২৫ তারিখ শনিবার বিশ্ববিদ্যায়ের নির্ধারিত ২০ টি কেন্দ্রে দেশব্যাপী একযোগে অনুষ্ঠিত হয়। সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ নন এমন ঝরে পড়া আগ্রহী শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার মাধ্যমে পড়াশোনার সুযোগ প্রদানের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যবস্থা গ্রহণ করেছেন। ... Read More

বাউবি’র রংপুর আঞ্চলিক কেন্দ্রে “শিক্ষার্থীদের সেবা সহজীকরণ ও সেবার গুণগতমান নিশ্চিতকরণ” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ( Apr 26, 2025 )


বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল কর্তৃক আজ ২৬ এপ্রিল, ২০২৫খ্রি: তারিখ “শিক্ষার্থীদের সেবা সহজীকরণ ও সেবার গুণগতমান নিশ্চিতকরণ” বিষয়ক দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা রংপুর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক জনাব আবু হাফিজ মোঃ ফজলে নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন ... Read More

বাউবিতে ‘উন্মুক্ত ও দূরশিক্ষণের জন্য মিডিয়া ও ডিজিটাল প্রোডাকশন কৌশল’ বিষয়ক প্রশিক্ষণ ( Apr 21, 2025 )


কমনওয়েলথ এডুকেশনাল মিডিয়া সেন্টার ফর এশিয়া (CEMCA), ইন্ডিয়া এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (BOU) এর যৌথ উদ্যোগে ‘উন্মুক্ত ও দূরশিক্ষণের জন্য মিডিয়া ও ডিজিটাল প্রোডাকশন কৌশল’ বিষয়ক ২১ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত চারদিনব্যাপী এক প্রশিক্ষণ প্রোগ্রাম আজ ২১ এপ্রিল ২০২৫ তারিখ সোমবার সকাল ১১:০০ টায় বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ ক্যাম্পাসে মিডিয়া সেন্টারের প্রিভিউ থিয়েটারে শুরু হয়। ... Read More

বাউবি খুলনা আঞ্চলিক কেন্দ্রে "শিক্ষার্থী সেবা সহজীকরণ ও সেবার গুণগত মান নিশ্চিতকরণ " কর্মশালা অনুষ্ঠিত ( Apr 20, 2025 )


বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত " শিক্ষার্থী সেবা সহজীকরণ ও সেবার গুণগত মান নিশ্চিতকরণ" (১ম ব্যাচ) বিষয়ক এক কর্মশালা আজ ১৯ এপ্রিল ২০২৫ তারিখ শনিবার বিশ্ববিদ্যালয়ের খুলনা আঞ্চলিক কেন্দ্রের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। ... Read More

বর্ণিল আয়োজনে বাউবিতে বাংলা নববর্ষ উদযাপিত ( Apr 15, 2025 )


বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) বর্ষবরণ-১৪৩২ উদযাপন উপলক্ষ্যে আজ ১৫ এপ্রিল ২০২৫ তারিখ মঙ্গলবার দিনব্যাপি বিভিন্ন বর্ণিল কর্মসূচীর আয়োজন করা হয়। কর্মসূচীর অংশ হিসেবে এদিন সকাল ১১:০০ টায় উপাচার্যের পক্ষে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস এর নেতৃত্বে ... Read More

বাউবি উপাচার্য মহোদয়ের এসএসসি প্রোগ্রামের ঢাকা মহানগরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন ( Apr 12, 2025 )


শিক্ষার গুণগত মান বজায় রেখে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। সন্তানকে নিয়ে পিতামাতার স্বপ্ন পুরণ এবং জীবনের লক্ষ্যে পৌঁছাতে হলে শিক্ষার্থীদেরকে নকল প্রবণতা পরিহার করে পড়ালেখার প্রতি মনোযোগী হতে হবে। ... Read More

বাউবিতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত ( Mar 26, 2025 )


বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। দিবসের কর্মসূচির অংশ হিসেবে আজ ২৬ মার্চ ২০২৫ তারিখ বুধবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ... Read More

বাউবিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল ( Mar 23, 2025 )


বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদ আয়োজিত “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আজ ২৩ মার্চ ২০২৫ তারিখ বিকাল ৪:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে এক দোয়া ও ইফতার মাহফিল” অনুষ্ঠিত হয়। ... Read More

বাউবিতে গাড়ি চালকদের জন্য "নিরাপদ গাড়ি চালনা ও শিষ্টাচার" বিষয়ক প্রেষণামূলক কর্মশালা ( Feb 27, 2025 )


বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল আয়োজিত গাড়ি চালক ও গাড়ি চালকের সহকারীদের অংশগ্রহণে "নিরাপদ গাড়ী চালনা ও শিষ্টাচার" বিষয়ক প্রেষণামূলক এক দিনব্যাপী কর্মশালা ২৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বৃহস্পতিবার বাউবির গাজীপুরস্থ শিক্ষক সেমিনার হলে অনুষ্ঠিত হয়। ... Read More

বাউবিতে অমর একুশে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত ( Feb 21, 2025 )


বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) অমর একুশে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। দিবসের কর্মসূচির অংশ হিসেবে আজ ২১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ শুক্রবার সকালে ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনারে ... Read More

ঐতিহ্যের মহেড়ায় বাউবি ইতিহাস বিভাগের শিক্ষা সফর ( Feb 9, 2025 )


বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের উদ্যোগে গত ৭ ফেব্রুয়ারি (শুক্রবার) টাঙ্গাইলের মহেড়া জমিদার বাড়িতে শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। বাড়িটি ঔপনিবেশিক বাংলার ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে টিকে আছে। ১৮৯০ দশকের বেশ আগে জমিদার বাড়ীটি নির্মাণ করা হয়েছিল। ... Read More

শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নাই - বাউবি উপাচার্য ( Feb 9, 2025 )


উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুলের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ উপলক্ষে আজ ০৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রবিরার বেলা ২:০০ টায় “পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ... Read More

দেশের অদক্ষ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে বাউবি বদ্ধপরিকর - উপাচার্য ( Feb 8, 2025 )


বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস কর্তৃক আয়োজিত কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ/এমপিএ প্রোগ্রামের শিক্ষার্থীদের অংশগ্রহণে আজ ০৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ শনিবার “রিসার্চ ক্যাম্পিং-২০২৫” বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে কেন্দ্রীয় সম্মেলন হলের লেকচার গ্যালারীতে অনুষ্ঠিত হয়। ... Read More

© 2025 Bangladesh Open University . All Rights Reserved. Developed & Maintenance by Computer Division, BOU.